Life Style News

5 days ago

Vastu Tips: বারবার কাচের জিনিস ভেঙে যাচ্ছে? বাস্তুশাস্ত্র বলছে, হতে পারে শুভ বা অশুভ সংকেত!

Glass Breaking Vastu
Glass Breaking Vastu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কোনও কারণ ছাড়াই কি বারবার হাত থেকে কাঁচের গ্লাস, প্লেট বা শোপিস পড়ে ভেঙে যাচ্ছে? অনেকেই একে নিছক অসাবধানতা বা দৈব দুর্ঘটনা বলে উড়িয়ে দেন। তবে বাস্তুশাস্ত্রের মতে, ঘন ঘন কাচের জিনিস ভেঙে যাওয়ার পিছনে লুকিয়ে থাকতে পারে বিশেষ কিছু ইঙ্গিত। কখনও তা শুভ, আবার কখনও সতর্কবার্তাও হতে পারে।

বাস্তুবিশেষজ্ঞদের মতে, বাড়িতে কাঁচ ভেঙে যাওয়া অনেক সময় নেতিবাচক শক্তি দূর হওয়ার প্রতীক হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয়, কোনও অশুভ প্রভাব বা অমঙ্গল যদি ঘিরে থাকে, তবে তা কাচের জিনিস ভেঙে যাওয়ার মাধ্যমে কেটে যেতে পারে। তাই সব সময় এই ঘটনাকে খারাপ লক্ষণ হিসেবে দেখা হয় না। তবে যদি অল্প সময়ের ব্যবধানে বারবার কাচের জিনিস ভাঙতে থাকে, তাহলে সেটিকে সতর্ক সংকেত বলেও মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এটি পারিবারিক অশান্তি, মানসিক চাপ, আর্থিক সমস্যার ইঙ্গিত বা বাড়ির শক্তির ভারসাম্য নষ্ট হওয়ার লক্ষণ হতে পারে।

(১) হঠাৎ কাচ ভেঙে যাওয়া সব সময় অমঙ্গলের প্রতীক নয়। গৃহস্থ বা পরিবারের সদস্যের ওপর যখন বড় কোনও বিপদ বা কুদৃষ্টি নেমে আসে, তখন কাচ সেই অমঙ্গল নিজে শুষে নেয়। অর্থাৎ, কাচ নিজে ভেঙে গিয়ে কোনও আসন্ন বড় বিপদকে প্রতিহত করে। হঠাৎ কোনও কাচের পাত্র ভেঙে গেলে আতঙ্কিত না হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলাই বুদ্ধিমানের কাজ। কারণ এটি কোনও সংকট কাটারই সংকেত।

(২) একবার কাচ ভাঙা হয়তো স্বাভাবিক। কিন্তু আপনার সংসারে কি প্রায়শই কাচ ভেঙে চুরমার হচ্ছে? তবে সতর্ক হওয়ার দরকার। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বারবার কাচ ভাঙার অর্থ হল ঘরের ভেতরে নেতিবাচক শক্তির প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাস্তুত্রুটি থাকলে কিংবা পারিবারিক সম্পর্ক তিক্ত হয়ে উঠলে এমনটা ঘটার আশঙ্কা বাড়ে। এটি ভবিষ্যতে আর্থিক টানাটানি কিংবা নতুন কোনও মানসিক অশান্তির পূর্বাভাস হতে পারে।

(৩) কাচ ভাঙার পর অনেকেই যে ভুলটি করেন, তা হল চটজলদি সেই ভাঙা বা সামান্য চির ধরা জিনিসপত্র না ফেলে ঘরের কোণে জমিয়ে রাখেন। বাস্তুবিদদের মতে, ঘরে ভাঙা বা চির ধরা কাচ রাখা চরম বিপজ্জনক। এগুলো থেকে একধরনের নেতিবাচক তরঙ্গ নির্গত হয়, যা সংসারের সুখ-শান্তি নষ্ট করে। তাই কাচ ভাঙা মাত্রই তা ভালো করে মুড়ে বাস্তুর বাইরে ফেলে দিয়ে আসুন।

(৪) কাচের সঠিক ব্যবহার গৃহে সমৃদ্ধিও বয়ে আনতে পারে। সামান্য চিড় ধরা কাচের পাত্রে খাবার খাওয়া বা চা পান করা এড়িয়ে চলুন। এতে স্বাস্থ্যহানি ও আর্থিক ক্ষতি দুই-ই হতে পারে। তবে বাস্তু নিয়ম মেনে উত্তর বা পূর্ব দিকে কাচ বা আয়না রাখলে তা শুভফল দেয়। এতে অর্থাগম বৃদ্ধি পায় এবং মানসিক স্থায়িত্ব বজায় থাকে।

তবে মনে রাখা জরুরি, বাস্তুশাস্ত্রের এই ধারণাগুলি প্রাচীন বিশ্বাস ও প্রচলিত মতের উপর ভিত্তি করে। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই কাচের জিনিস বারবার ভাঙলে প্রথমেই দৈনন্দিন অসাবধানতা, পরিবেশগত কারণ বা অন্য বাস্তব কারণগুলি খতিয়ে দেখাই বুদ্ধিমানের কাজ।

You might also like!