Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Life Style News

3 weeks ago

Quick Tips: এলোমেলো ঘর মুহূর্তে পরিপাটি! অতিথি আসার আগে তৎক্ষণাৎ গুছিয়ে নিতে মানুন ৫ সহজ নিয়ম

Guide to Cleaning a Completely Messy Home
Guide to Cleaning a Completely Messy Home

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়িতে অতিথি আসার ঠিক আগে যদি ঘর এলোমেলো থাকে, চিন্তা বাড়াই স্বাভাবিক। অতিথি আপ্যায়ন সামলাবেন নাকি ঘর গুছিয়ে নেবেন—এই দোটানায় পড়তে হয় অনেককে। তবে সামান্য কিছু কৌশল মেনে চললে সমস্যার সমাধান মিলতে পারে সহজেই। খুব অল্প সময়ে ঘর একেবারে ঝকঝকে করা কঠিন হলেও, পরিপাটি ও ভদ্রস্থ চেহারা দেওয়া সম্ভব।

* অগোছালো জিনিস সরিয়ে ফেলুন: খাবার টেবিল থেকে বসার ঘরের টেবিলে ধুলো জমেছে, এটা-সেটা ছড়ানো? জামা-কাপড়গুলি চেয়ারের উপর ডাঁই করে রাখা বা সোফায় ছড়ানো? প্রথমেই সেগুলিকে আড়ালে সরিয়ে ফেলুন। সমস্ত জামাকাপড় ভাঁজ করে গুছিয়ে তোলা সম্ভব হবে না। যেগুলি কাচার দরকার সেগুলি ওয়াশিং মেশিনে ভরে দিন। বাকিগুলো কোনও ব্যাগে ভরে, আড়ালে সরিয়ে দিন। টুকিটাকি জিনিস যেগুলি সামনে রাখা যায় ঝেড়ে রেখে দিন। বাকিগুলো ভাঁড়ার ঘর বা অন্য কোথাও সরিয়ে দিন।

* জুতো রাখার জায়গা: অতিথি এলে প্রথমেই জুতো রাখার জায়গায় চোখ পড়বে। জুতো এদিক-সেদিক ছড়িয়ে রাখলে দেখতে বিশ্রী লাগবে। তাই জুতো রাখার তাকে সেগুলি গুছিয়ে দিন। বা জুতো রাখার কাবার্ড থাকলে সেখানে জুতোগুলো ভরে দিন।

* স্নানঘর: অতিথি বাড়ি এসে স্নানঘরে যেতে পারেন। সেটি অপরিচ্ছন্ন থাকলে ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাই বেসিন থেকে সাবান রাখার জায়গা পরিষ্কার করে নিন। নতুন সাবান রাখুন। পরিষ্কার তোয়ালে রাখুন হাতের কাছে। সুগন্ধী স্প্রে করুন। স্নানঘরে একটি বাটিতে জল নিয়ে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে রাখুন। এতে স্নানঘরটি পরিচ্ছন্ন দেখাবে, দুর্গন্ধ চলে যাবে।

* বসার ঘর: অতিথি এসে যে ঘরে বসবে সেটি দ্রুত পরিষ্কার করতে হবে। সবচেয়ে সুবিধাজনক উপায় হল একটি ফাঁকা ঝুড়িতে বাড়তি জিনিস ভরে ফেলুন। ঘর যদি ছিমছাম থাকবে, ততই পরিচ্ছন্ন দেখাবে। হাবিজাবি জিনিস সরিয়ে বসার টেবিলে কোনও সুন্দর ট্রে বা ফুলদানি সাজিয়ে দিন। সোফায় বসলে যে অংশগুলিতে অতিথির চোখ যাবে, সেগুলি চটজলদি সাজিয়ে ফেলুন।

* সুগন্ধী: সুগন্ধ মনের উপর প্রভাব ফেলে। তরতাজা লাগে। তবে কৃত্রিম সুগন্ধী নয়, ঘরে রাখুন এসেনশিয়াল অয়েল। অয়েল ডিফিউজ়ার থাকলে তার মধ্যে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ফেলে দিন। তা বাষ্পীভূত হয়ে ঘর ভরে যাবে। সুগন্ধ ছড়াবে।

You might also like!