Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

2 weeks ago

Dilip Ghosh: পশ্চিমবঙ্গেও প্রয়োজন ডাবল ইঞ্জিনের সরকার, মন্তব্য দিলীপের

BJP Leader Dilip Ghosh
BJP Leader Dilip Ghosh

 

কলকাতা, ১৯ জানুয়ারি : পশ্চিমবঙ্গেও প্রয়োজন ডাবল ইঞ্জিনের সরকার, জোর দিয়ে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মোদী সরকারের মতো কোনও কেন্দ্রীয় সরকার বাংলাকে এত তহবিল দেয়নি। তহবিল আসছে, কিন্তু কেউ জানে না কোথায় যাচ্ছে, কীভাবে ব্যয় হচ্ছে তার কোনও জবাবদিহিতা নেই। রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকরা নিজেদের জীবনে উদাহরণ স্থাপন করেছেন; আমরা তাঁদের অনুকরণ করতে পারি। কেবল তাঁদের ছবি সামনে রেখে রাজনীতিতে জড়িয়ে পড়লেই চলবে না। প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বাংলার মানুষ তা প্রত্যক্ষ করছেন।"

দিলীপ ঘোষ বলেন, "গতকাল এবং তার আগের দিন, রাজ্যের উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে তহবিল ঘোষণা করা হয়েছিল। এর আগেও, যদি আপনি মনমোহন সিং সরকারের সময় প্রদত্ত তহবিল এবং প্রধানমন্ত্রী মোদীর সরকারের সময় প্রদত্ত তহবিলের তুলনা করেন, তাহলে কয়েক লক্ষ কোটি টাকার পার্থক্য দেখা যায়। এটি প্রথমবারের মতো ঘটছে, এবং তহবিল সত্যিই আসছে।" দিলীপ বলেন, রাজ্যের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গেও প্রয়োজন ডাবল ইঞ্জিনের সরকার।

You might also like!