Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

3 weeks ago

Weather Forecast:উত্তরে বৃষ্টির দাপট, দক্ষিণেও স্বস্তি নেই! কলকাতা-সহ বাংলার আজকের আবহাওয়া কেমন?

Weather Forecast
Weather Forecast

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:টানা কয়েকদিন দফায় দফায় বৃষ্টির সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গ। কলকাতাতেও আচমকা দফায় দফায় বৃষ্টি হয়েছে সপ্তাহজুড়ে। যদিও শনিবার থেকে তুলনামূলক ভাবে কমেছে বৃষ্টির পরিমাণ। আর রবিবার সারা দিন কলকাতায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও, উত্তর ও দক্ষিণবঙ্গে কোথায় কোথায় আজ বৃষ্টি হতে পারে, দেখে নেওয়া যাক।রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। 

গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ। ১২ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট থেকে ১৩ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১২ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকে মোট বৃষ্টিপাতের পরিমাণও ৫.৩ মিলিমিটার।

দক্ষিণবঙ্গের আজ বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই দু-একটি জায়গায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় কম বেশি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  দার্জিলিং ও কালিম্পং জেলার দু-একটি জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই দু-একটি জায়গায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে।

You might also like!