Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

kolkata

9 months ago

Kolkata Water Logging: কলকাতার বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন, জমা জলে দুর্ভোগ চলছেই

Vast areas of Kolkata are still under water
Vast areas of Kolkata are still under water

 

কলকাতা, ২৪ সেপ্টেম্বর : জলযন্ত্রণা থেকে বুধবারও সম্পূর্ণ নিস্তার পেল না কলকাতা। উত্তর ও দক্ষিণ কলকাতার বহু এলাকা এখনও জলমগ্ন। বালিগঞ্জ ফাঁড়িতে এখনও হাঁটুর কাছাকাছি জল জমে আছে। এ ছাড়াও পাটুলির একাংশ, গড়িয়া, নিউ গড়িয়া, সন্তোষপুর এভিনিউ, পার্ক সার্কাসের একাংশ এবং আরও বহু এলাকা এখনও জলে ডুবে।

মঙ্গলবার দুপুরের পর থেকে কলকাতায় সেভাবে বৃষ্টি হয়নি। তা সত্ত্বেও জলযন্ত্রণা থেকে এখনও পুরোপুরি নিস্তার পেল না কলকাতা। কলকাতার উত্তর থেকে দক্ষিণ— বিভিন্ন জায়গায় এখনও জল জমে রয়েছে। কোথাও গোড়ালি সমান কোথাও তার চেয়ে কিছু বেশি। সেই জমে থাকা জলেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে।

বুধবার সকালে কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, রাজা রামমোহন সরণি, কেশব সেন স্ট্রিট, আনন্দ পালিত রোড, বালিগঞ্জ ফাঁড়ি, ভিআইপি বাজার, নিউ গড়িয়া আবাসন, টেগোর পার্ক-সহ বিভিন্ন জায়গায় এখনও রাস্তায় জল জমে আছে।

You might also like!