Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

1 week ago

Kharaj Mukherjee : নেপালের বানে অভিনেতা-সহ অনিশ্চয়তা কলকাতার ৩২ পর্যটকের

Actor Kharaj Mukherjee and Wife Protiva Stuck in Nepal
Actor Kharaj Mukherjee and Wife Protiva Stuck in Nepal

 

কলকাতা, ২৭ আগস্ট : নেপালের হড়পা বানের ঘটনার পর থেকে নিখোঁজ কলকাতার ৩২ জন। অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়-দম্পতির কুশল সংবাদ মিলেছে বলে জানিয়েছেন তাঁদের পুত্র। কলকাতার একটি ভ্রমণ সংস্থার সঙ্গে ৩০ জন পর্যটক মানস সরোবর যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ওই সংস্থার দু’জন সঙ্গে ছিলেন। ২১ আগস্ট তাঁরা কলকাতা থেকে রওনা হয়েছিলেন। নেপালে পৌঁছেছিলেন ২২ অগস্ট। দাবি, এই ৩২ জনের কারও সঙ্গেই বুধবার রাত পর্যন্ত যোগাযোগ করা যায়নি।

নেপালে নতুন ছবির শুটিং করতে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপালের চিন সীমান্ত লাগোয়া রাসুয়া জেলায় হড়পা বানের দাপটে ধূলিসাৎ বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন।

ফোনে অভিনেতাকে না পাওয়া গেলেও সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল খরাজ-পুত্র তমোঘ্নর (বিহু) সঙ্গে। বিহু বুধবার রাতে বলেন, ‘আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি বলে মনে হয়। বাবার সঙ্গে মা-ও রয়েছেন। গতকাল আমার সঙ্গে মায়ের কথা হয়েছে। তবে আজ আর যোগাযোগ করতে পারিনি। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফ্লাইট পেতে অসুবিধা হচ্ছে বলেই শুনেছি। আশা করি শারীরিক ভাবে ওরা ঠিকই আছেন।’

You might also like!