Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

3 weeks ago

Dilip Ghosh: নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর তৃণমূলের ভবিষ্যৎ নির্ভরশীল, দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর : আসল তৃণমূল কারা— এই নিয়ে বাকযুদ্ধ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সমস্যার সমাধানে আবেদন করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। বিষয়টি এখন নির্বাচন কমিশনের ওপর নির্ভরশীল। এ প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ শনিবার বলেন, "আমাদের অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশন বিবেচনা করছে, তৃণমূলের ভবিষ্যৎ ঠিক কী হবে।দিলীপ ঘোষ আরও বলেন, প্রতীক (নির্বাচনী প্রতীক) কে পাবে? প্রতীকটি কি বহাল থাকবে নাকি থাকবে না? এ নিয়ে এখনও আলোচনা চলছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে না।"

এদিন সকাল কলকাতার নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রসাদ হিসেবে মাছ নিবেদনের বিষয়ে দিলীপ বলেন, "অনেক মন্দিরেই প্রসাদ হিসেবে মাছ নিবেদন করা হয়। আমাদের দেশে উপাসনার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যদিও এটি আলোচনার বিষয় হওয়া উচিত নয়।"

You might also like!