Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 weeks ago

Halishahar Murder Case: ‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মীর মৃত্যু, হালিশহর কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর

CM Suvendu visits family of TMC worker who died in Halisahar police lockup
CM Suvendu visits family of TMC worker who died in Halisahar police lockup

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় এবার সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই হালিশহর থানার আইসিকে ক্লোজ এবং তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার মৃত্যুর দিন হালিশহর থানার লকআপে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখবে সিআইডি। গোটা ঘটনার নেপথ্যে কী হয়েছিল, তা তদন্ত করে দেখবেন রাজ্য গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। সূত্রের খবর, খুব শীঘ্রই হালিশহর থানায় গিয়ে তদন্ত শুরু করতে পারেন সিআইডি আধিকারিকরা। 

গত ৬ আগস্ট তৃণমূলকর্মী বিরজু কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। গত ৮ তারিখ পুলিশ লকআপে অচৈতন্য অবস্থায় বিরজুকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। পুলিশি অত্যাচারে বিরজুর প্রাণহানি হয়েছে বলেই অভিযোগ করে পরিবার। ঘটনার পরেই মৃত তৃণমূল কর্মীর বাড়ি যান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে যাওয়া মাত্র তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে কাঁদা-ডিম ছোড়া হয়। এমনকী ‘চোর চোর’ স্লোগানও ওঠে। 

এরপরেই দিনই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে হালিশহর পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে। পরে হালিশহরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, ”একটা লিখিত চিঠি আমাকে মৃতের স্ত্রী দিয়েছেন। মৃত্যুকে নিয়ে রাজনীতি করার সুযোগ দেননি। তাই কৃতজ্ঞতা জানিয়েছি।” এরপরেই ঘটনায় হালিশহর থানার আইসিকে ক্লোজ এবং আইও বা তদন্তকারী আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ডেপুটি ম্যাজিস্ট্রেট বা এসডিও স্তরে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তবে এক্ষেত্রে ঘটনার গুরুত্ব বুঝে জেলাশাসককেও তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। 

You might also like!