Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

1 week ago

Bengal Weather Forecast: শীতের আমেজ ম্লান, বসন্ত ঋতুর আগমন বার্তা দক্ষিণবঙ্গে

Spring in West Bengal
Spring in West Bengal

 

কলকাতা, ২৫ জানুয়ারি : শীতের দাপট ম্লান হতে শুরু করেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আপাতত ভোরে ও রাতেই অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। বেলা গড়াতেই উধাও হয়ে যাচ্ছে ঠান্ডা।সকালে কুয়াশা থাকলেও দিনভর আকাশ ছিল পরিষ্কার। বসন্ত ঋতুর যেন আগমন শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গের।

রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিনে উত্তর বা দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে রবিবারও তাপমাত্রার পারদ থাকল স্বাভাবিকের কাছেই। দিনভর কলকাতার আকাশ মূলত পরিষ্কার, মেঘমুক্ত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরবঙ্গের দু’টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!