kolkata

5 days ago

CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু

Elliot Park
Elliot Park

 

কলকাতা, ৬ আগস্ট : এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে এলিয়ট পার্কের আগের ও পরবর্তী সময়ের ছবি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, "ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ও মনোরম দৃশ্য এতদিন চৌরঙ্গী রোডের দিক থেকে উঁচু টিনের বেড়া দিয়ে ঘিরে দিয়ে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের থেকে আড়াল করে রাখা হয়েছিল, কারণ সেখানে প্রাক্তন সরকারের মাননীয়া হাঁটার সময় যাতে সাধারণ মানুষের দৃষ্টি না পড়ে। মুখ্যমন্ত্রী আরও জানান, এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজের মনোরম দৃশ্য আজ আবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত। টিনের সেই বেড়া সরিয়ে এলিয়ট পার্কের সৌন্দর্যের মনোরম দৃশ্য আবার জনসাধারণের উপভোগের জন্য ফিরিয়ে দেওয়ায় কলকাতা পুরসভাকে আন্তরিক ধন্যবাদ। জনগণের সম্পদ, জনগণের জন্যই উন্মুক্ত থাকুক।

You might also like!