Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

2 weeks ago

Weather-forecast: কনকনে শীতের আমেজ উধাও, দিনের পারদ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গে

weather
weather

 

কলকাতা, ২২ জানুয়ারি : দিনের তাপমাত্রা দিন তিনেক ধরেই ঊর্ধ্বমুখী। ভোরের দিকে শীতের আমেজ থাকলেও, কলকাতা ও আশপাশের এলাকায় দিনের বেলা গায়ে গরম পোশাকের প্রয়োজন হচ্ছে না। বুধবারও একই অবস্থা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি। রাজ্যের বাকি জেলাতেও তাপমাত্রা কিছুটা বেড়েছে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাত দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সরস্বতী পুজোয় থাকবে উষ্ণতার ছোঁয়া। অনুভূত হবে মৃদু ঠান্ডা। নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। রাজ্য থেকে তাহলে কি মাঘের শুরুতেই বিদায় নেবে শীত! সেই প্রশ্ন ঘোরাফেরা করছে শীতবিলাসীদের মধ্যে।

You might also like!