Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

2 weeks ago

Jadavpur University Violence: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, এবিভিপি ও এসএফআই-এর মধ্যে সংঘর্ষ

High tension prevailed at Jadavpur University on Wednesday night
High tension prevailed at Jadavpur University on Wednesday night

 

কলকাতা, ২০ আগস্ট : বাম ছাত্র সংগঠন এসএফআই-এর ডাকা একটি বৈঠককে কেন্দ্র করে বুধবার গভীর রাতে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবিভিপি ও এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। পরিস্থিতি এখন শান্ত।

ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করেই দ্বন্দ্ব তৈরি হয়। দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। পরে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। ওই বিক্ষোভে যোগ দেন সংগঠনের রাজ্য নেতৃত্বও। এবিভিপির অভিযোগ, সাধারণ সভার নামে ডেকে পরিকল্পিত ভাবে এসএফআই এবং ডিএসও-ডিএসএফ হামলার ঘটনা ঘটিয়েছে।

You might also like!