Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

1 week ago

Weather Forcast: দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, ক্রমেই উধাও হচ্ছে শীতের আমেজ

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৩১ জানুয়ারি: ক্রমশ বাড়ছে শহর কলকাতার তাপমাত্রা। শনিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন উত্তর কিংবা দক্ষিণবঙ্গ— কোথাও পারদ খুব বেশি ওঠানামার সম্ভাবনা নেই। অর্থাৎ, আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই রাজ্যে। তবে কুয়াশার দাপট চলবে। ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও।

You might also like!