kolkata

5 days ago

CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধনী মঞ্চ থেকে পূর্বতন বামফ্রন্ট ও তৃণমূল সরকারের শাসনকালকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, গত প্রায় পাঁচ দশকে শিল্প ও উন্নয়নের ক্ষেত্রে বাংলা ক্রমশ পিছিয়ে পড়েছে। শিল্পপতিদের উদ্দেশে তিনি বলেন, এখন দেশজুড়ে ‘অমৃতকাল’ চলছে এবং বাংলাতেও ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে শিল্প-বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, শিল্পের পথে কোনও ধরনের দাদাগিরি বা গুণ্ডাগিরি বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, আগামী এক থেকে দু’বছরের মধ্যেই রাজ্যের সামগ্রিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে এবং বাংলা নতুন করে উন্নয়নের পথে এগোবে। 

চা ও বস্ত্র শিল্পে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ নজর রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলে এই কথা জানিয়েছেন বলে উল্লেখ করেছেন শুভেন্দু। বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের বার্তা দিয়েছেন তিনি। শুধু বস্ত্রশিল্প নয়, অন্যান্য শিল্পপতিদের বঙ্গে আসার বার্তা দিয়েছেন। এ দিনের অনুষ্ঠানে তিনি বলেন, “সরকারের ৩ মাসে আমরা নির্বাচনের সময় দেওয়া সংকল্পপত্র অনুযায়ী কাজ করছি। বাংলায় শিল্পের পরিবেশ তৈরি করা হচ্ছে। গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। পরিবেশ তৈরি করা হবে। বাংলা এবার এগিয়ে যাবে।”

লাক্স কোজি, শ্যামস্টিলের বিনিয়োগের কথা বলেছেন। আমুল বিনিয়োগ বিষয়ে অনেকটা এগিয়েছে। তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “লাক্স কোজি কারখানা সম্প্রসারণ করেছে। আমূল আসছে। উত্তর ও দক্ষিণবঙ্গে মিষ্টি দই, আইসক্রিমের কারখানা করবে। শ্যাম স্টিল বিনিয়োগ করছে। জমির ছাড়পত্র দেওয়া হবে। জমিনীতির বদল করা হয়েছে।” এ দিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,  আজ, বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠক আছে। সেখানে আরও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। 




You might also like!