Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

kolkata

1 week ago

Sukanta Majumder : ভারতের ‘অদম্য অর্থনৈতিক গতি আর উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার বার্তা সুকান্তর

Sukanta Majumder (symjbolic picture)
Sukanta Majumder (symjbolic picture)

 

কলকাতা, ২৯ নভেম্বর : “২০২৫–২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের ৮.২% জিডিপি প্রবৃদ্ধি, যা প্রত্যাশার থেকেও বেশি—আবারও প্রমাণ করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব ও সুচিন্তিত অর্থনৈতিক নীতির দৃঢ় সাফল্য।” কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার শুক্রবার রাতে এক্সবার্তায় এ কথা লিখেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, “এই উল্লেখযোগ্য অগ্রগতি প্রতিটি ভারতবাসীর কঠোর পরিশ্রম, উদ্ভাবনী মনন, অটল স্থিতিশীলতা এবং উদ্যোগী মানসিকতার এক উজ্জ্বল প্রতিফলন। নাগরিকদের এই সম্মিলিত শক্তিই আজ ভারতের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করছে। বিশ্বের দ্রুততম বিকাশমান বৃহৎ অর্থনীতির অন্যতম হিসেবে ভারতবর্ষ আগামী দিনে নতুন উচ্চতা স্পর্শ করবে, অগণিত সম্ভাবনার দুয়ার খুলবে এবং উন্নয়নের ইতিহাসে আরও এক দীপ্ত অধ্যায় সংযোজন করবে।”

You might also like!