Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

kolkata

9 months ago

Suvendu Adhikari: রাজ্যের পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের তুলোধোনা করলেন শুভেন্দু

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১৪ এপ্রিল : এসএসসি-তে নিয়োগে আইনি রায়-সহ রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের তুলোধোনা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

শুভেন্দুবাবু বলেন, "চাকরিহারাদের জন্য সমাধান মুখ্যমন্ত্রীর হাতেই আছে। সুপ্রিম কোর্টকে বলুন, হুজুর এই নিন যোগ্যদের তালিকা। তারপর শীর্ষ আদালত যা মনে করবে তাই করবে। আর অযোগ্যদের জন্য উনি জেলে যাক।"

বিরোধী দলনেতা মনে করেন, হয় ক্ষমতা না হলে টাকার বিনিময়ে মমতা অযোগ্যদের চাকরি দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগ্যদের নাম ইচ্ছে করেই সামনে আনছেন না। কারণ, তাহলেই তিনি হাতেনাতে ধরা পড়ে যাবেন। সরকারও মেনে নিতে বাধ্য হবে অযোগ্যদের কাজ দিয়েছে তারা।

You might also like!