Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

2 weeks ago

Rain Forecast: দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের ভ্রুকুটি, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস

weather
weather

 

টানা কয়েকদিনের রোদের পর ফের বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। নতুন সপ্তাহের শুরু থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেখানে নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার এই সম্ভাব্য পরিবর্তনের আগে আজ কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে, সেদিকেই নজর সকলের।

কলকাতায় রবিবার দিনভর আকাশ সাধারণত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি বেশি। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে হিসেব করলেও বৃষ্টিপাতের পরিমাণ ৪.৬ মিলিমিটার।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।উত্তরবঙ্গের সব জেলাতেই রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


You might also like!