Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

2 weeks ago

Suvendu on the Annapurna Yojana.: বিক্ষোভে লাভ নেই, অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর

Suvendu on the Annapurna Yojana.
Suvendu on the Annapurna Yojana.

 

কলকাতা : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে মহিলাদের বিক্ষোভ চলছে। তীব্র ক্ষোভের মুখে অবশেষে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরেঅন্নপূর্ণা যোজনার সুবিধা প্রাপকদের একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আগে বিজেপি করার অপরাধে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হত না। বিজেপি করার অপরাধে যাঁরা বঞ্চিত হয়েছিলেন এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া অংশের মহিলারা প্রথম অগ্রাধিকার পাবেন।”

তিনি বলেন, “শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়। আমি স্পষ্ট জনমত নিয়ে ক্ষমতায় এসেছি। ২০ জন, ২৫ জন ৫০ জনকে জনকে নিয়ে বিক্ষোভ দেখিয়ে লাভ হবে না।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারেরও সমালোচনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, তৃণমূলের আমলে যাঁরা লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হয়েছিলেন, বর্তমান সরকার তাঁদের অগ্রাধিকার দেবে। যাঁরা আর্থিকভাবে দুর্বল তাঁদের অগ্রাধিকার দেবে।"

You might also like!