Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

1 year ago

Arms Haul in Kolkata: কলকাতায় উদ্ধার পিস্তল-গুলি, পাকড়াও ভিন রাজ্যের তিন দুষ্কৃতী

STF Arrests Three Criminals
STF Arrests Three Criminals

 

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : ফের সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। কলকাতার বড়বাজার থেকে উত্তর প্রদেশের তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭ এমএম ও ৯ এমএম পিস্তল ও ১৭ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয়েছে উত্তর প্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি।

গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজার থানার পুলিশকে সঙ্গে ওঁৎ পেতে ছিল কলকাতা পুলিশের এসটিএফ। উত্তর প্রদেশের নম্বর প্লেট লাগানো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। শুক্রবার রাতে বড়বাজার থানা এলাকায় এমজি রোডে ছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের টিম। উত্তর প্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি তাঁদের নজরে আসে। সন্দেহ হওয়ায় গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করেন তাঁরা। গাড়ির বনেটে থাকা এয়ার ক্লিনার ফিল্টারের বাক্স থেকে উদ্ধার হয়েছে গুলি এবং পিস্তল। ওই গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম-সন্তোষ সাহনি, জিতেন্দ্র কুমার ও মনোজ কুমার।

You might also like!