Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

kolkata

7 months ago

Kolkata Incident: রাতের কলকাতায় শ্লীলতাহানির ঘটনায় ধৃত এক, বাকিদের খোঁজ চলছে

Kolkata Woman Assault Case
Kolkata Woman Assault Case

 

কলকাতা, ৩০ নভেম্বর : কলকাতায় শুক্রবার রাতে তরুণীর শ্লীলতাহানির ঘটনায় শনিবার রাতে এক জনকে গ্রেফতার করল প্রগতি ময়দান থানার পুলিশ। ২৪ বছর বয়সি ওই অভিযুক্ত গাড়িতে ছিল। আগেই তাকে চিহ্নিত করা হয়েছিল সিসি ক্যামেরার ফুটেজ দেখে। এ ছাড়াও এই ঘটনায় ‌আরও দু’জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শুক্রবার ঘটনাটি ঘটেছে। অভিযোগকারী তরুণী জানিয়েছেন, শুক্রবার রাতে প্রগতি ময়দান থানা এলাকা থেকে জোর করে তাঁকে একটি গাড়িতে তুলে নেওয়া হয়। গাড়িতে মোট তিন জন ছিল। ভিতরে তরুণীর শ্লীলতাহানি করা হয়। অশালীন ভাবে তাঁকে স্পর্শ করে অভিযুক্তেরা। ধস্তাধস্তিতে শরীরে বেশ কিছু জায়গায় আঘাত পান তরুণী। শারীরিক ভাবে তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ। এর পর ময়দানের কাছে অভিযুক্তেরা গাড়ি থেকে নামিয়ে দেয় তরুণীকে। গাড়ি নিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। তরুণীর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে।

You might also like!