Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

2 weeks ago

Kolkata Fire: কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশু ও মহিলা-সহ ৯ জনের মৃত্যু

Massive fire at a Kolkata hotel
Massive fire at a Kolkata hotel

 

কলকাতা, ১৯ আগস্ট : ভয়াবহ আগুন লাগল কলকাতার একটি হোটেলে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে শিশু ও মহিলা-সহ ৯ জনের। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় এসেছিলেন। পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার ভোররাত ২টো নাগাদ কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।

দমকল সূত্রের খবর, হোটেলের তিনতলায় আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় হোটেলের ঘরগুলি। সেই আগুন ছড়ায় আশপাশে। আতঙ্কে আবাসিকেরা ছোটাছুটি শুরু করেন। যে হোটেলে আগুন লাগে তার কাছেই দমকলের অফিস রয়েছে। ভোররাত ২.০৭ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল। শুধু দমকল নয়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ মার্কেট থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রায় ৬০ জন আবাসিককে উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের মধ্যে অনেকেই অচৈতন্য হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, মৃতদের শরীরে পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন নেই। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।

You might also like!