Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

11 months ago

Mamata Banerjee : ডিভিসিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee slams DVC
Mamata Banerjee slams DVC

 

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তার সঙ্গে অকাল বৃষ্টি, এর ফলেই ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।

সম্প্রতি জল ছেড়েছিল ডিভিসি, যার জেরে হাওড়া ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার চাষের জমি জমের নিচে চলে গিয়েছে। বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়েছে। মূলত আলুর ব্যাপক ক্ষতি হয়েছে  সাংবাদিক বৈঠক থেকে সেই বিষয়েই সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ডিভিসিকে একহাত নিয়ে দাবি করলেন, ফের রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তার সঙ্গে গত কয়েকদিনে অকাল বৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে বিঘার পর বিঘা জমি ডুবে যাওয়ায় মাথায় হাত পড়েছিল কৃষকদের। জমে নেমেই আলু তুলে ফেলার চেষ্টা করছিলেন কৃষকরা।

You might also like!