Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

kolkata

10 months ago

Mamata Banerjee:গাড়ি থেকে নেমে জনতার মধ্যে মুখ্যমন্ত্রী, আলোচনায় মমতার জনসংযোগ

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:উত্তরকন্যা থেকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাওয়ার পথে হঠাৎই গাড়ি থামিয়ে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিরিষতলায় তিনি পায়ে হেঁটে এগিয়ে গেলেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও স্কুলপড়ুয়াদের দিকে। আলাপচারিতা করলেন তাঁদের সঙ্গে, আর স্নেহে ভরিয়ে দিলেন সবাইকে।

মঙ্গলবার তিনদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ জলপাইগুড়িতে চা শ্রমিকদের জমির পাট্টা বিলি-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বুধবার সকালে উত্তরকন্যা থেকে কনভয় থেকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। শিরিষতলার কাছে রাস্তার পাশে মানুষের ঢল দেখে গাড়ি থেকে নামেন তিনি। কথা বলেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সকলের সঙ্গে। হাত মেলান। আদর করেন বাচ্চাদের। মুখ্যমন্ত্রীকে এভাবে পাশে পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। এরপর তিনি চলে যান অনুষ্ঠানে। আগামিকাল কলকাতা ফিরবেন মমতা।

উল্লেখ্য, উত্তরবঙ্গ সফর শুরুর আগে হিংসা বিধ্বস্ত নেপাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই দিনভর তাঁর নজরে ছিল নেপালের পরিস্থিতি। উত্তরবঙ্গে গিয়ে কন্যাশ্রী বাংলোয় পৌঁছনোর পর দেখা যায়, নেটওয়ার্কের সমস্যা। ফলে নেপালের খবর পেতে সমস্যা হচ্ছিল তাঁর। সেই কারণেই মুখ্যমন্ত্রী আর কন্যাশ্রীতে থাকতে চাননি। তাই মাঝরাতে চলে যান উত্তরকন্যায়। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেও নেপাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 


You might also like!