Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

10 months ago

Loreto College: লরেটো কলেজ এবং ইএসইডিএস স্কুল অফ ডিজাইনের মউ স্বাক্ষর

Loreto College,Kolkata
Loreto College,Kolkata

 

কলকাতা, ৪ এপ্রিল : লরেটো কলেজের ছাত্রীদের জন্য হাতেকলমে পরিবেশকে জানা এবং পুনর্ব্যবহার পদ্ধতির মাধ্যমে কর্মসংস্থানের দক্ষতা ও উন্নয়নের দিকে অগ্রসর হল। সম্প্রতি ইকোএভিড স্কুল অফ এথিকাল ডিজাইন স্টাডিজ (ইএসইডিএস স্কুল অফ ডিজাইন)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষর করে লরেটো কলেজ।লরেটো কলেজ কর্তৃপক্ষ মনে করছেন, এই মউ স্বাক্ষরের ফলে পড়ুয়াদের প্রথাগত শিক্ষার পাশাপাশি দক্ষতামূলক কর্মসংস্থানের পথ দেখানো যাবে। তাঁদের তরফে জানানো হয়েছে, এই মউ স্বাক্ষরিত হওয়ায় একদিকে যেমন ছাত্রীদের বিশেষ দক্ষতার বিকাশ ঘটবে, তেমনই পরিবেশবান্ধব বিভিন্ন নতুন সৃষ্টি জীবনের মানকে উন্নত করবে। পাশাপাশি এই প্রশিক্ষণ পড়ুয়াদের নিজস্ব উদ্যোগ শুরুর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা প্রদানেও সহায়তা করবে বলে মত কলেজ কর্তৃপক্ষের। উল্লেখ্য, যে সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করেছে কলেজ কর্তৃপক্ষ সেই ইএসইডিএস হলো ইন্টিরিয়র ও ফ্যাশন ডিজাইনিং এর একটি প্রতিষ্ঠান। তারা এমন কিছু অত্যাধুনিক কোর্সের পরিকল্পনা করেছে, যাতে আধুনিক জীবনের অপচয়কে রোধ করে, আপাতভাবে বর্জিত অথচ পরিবেশবান্ধব ও স্থায়ী, এমন সব আসবাব বা পরিচ্ছদ প্রস্তুত করা যায়।


You might also like!