Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

kolkata

9 months ago

Kolkata News: ছন্দে ফেরার চেষ্টায় কল্লোলিনী, কিছু অংশে যান চলাচল স্বাভাবিক

Kolkata is returning to normal after overcoming the disaster
Kolkata is returning to normal after overcoming the disaster

 

কলকাতা, ২৪ সেপ্টেম্বর : চেনা ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে কল্লোলিনী কলকাতা। শহরের কিছু অংশে যান চলাচল স্বাভাবিক হলেও অনেক সড়কই এখনও জলের তলায়। ইএম বাইপাস, রবীন্দ্র সরণি, আলিপুর রোড, লেনিন সরণি, মহাত্মা গান্ধী রোড, সিআর অ্যাভিনিউ, এটিএম রোডে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মা উড়ালপুল, এজেসি উড়ালপুল, দ্বিতীয় হুগলি সেতুর কলকাতামুখী রাস্তাতেও সকাল থেকে যান চলাচল স্বাভাবিক। সোমবার রাতভর বৃষ্টির পরে মঙ্গলবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট জলমগ্ন হয়ে পড়েছিল। বুধবার সকালে রাস্তার ওই অংশে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়েও যান চলাচল মোটামোটি স্বাভাবিক রয়েছে। তবে ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন রাস্তা, আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিটের একটি অংশ এখনও জল জমে রয়েছে। কাঁকুরগাছি আন্ডারপাস-সহ বেশ কয়েকটি আন্ডারপাসে এখনও জল জমে রয়েছে।

You might also like!