Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

10 months ago

Jadavpur University: যাদবপুরে কর্মসূচি করা যাবে, নিষেধাজ্ঞা তুলে নিল হাই কোর্ট

Jadavpur University
Jadavpur University

 

কলকাতা, ১২ মার্চ : রাজনৈতিক সংগঠনগুলির ১৩ মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচিতে নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার সেই নির্দেশ প্রত্যাহার করে নিল হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ: নির্দেশের ওই অংশ কার্যকর হয়েছে। এখন আর কোর্ট ওই দায়িত্ব নিজে নিতে চায় না।

অন্যদিকে আদালতের নির্দেশ:

* এখন থেকে ক্যাম্পাসে কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন।

* প্রশাসন আবেদন জেনে বিবেচনা করবে অনুমতির ব্যাপারে।

প্রসঙ্গত, গত রবিবার যাদবপুর এইট–বি-র সামনে বিজেপির সভা নিয়ে অনুমতি মামলার শুনানিতে, রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করতে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । আজ আদালত সেই নির্দেশ প্রত্যাহার করে জানিয়ে দিল, এখন থেকে মিটিং মিছিলের মতো কর্মসূচির অনুমতি সংক্রান্ত আবেদন প্রশাসন আগের মতো গ্রহণ করে সে বিষয়ে পদক্ষেপ করবে ।

প্রসঙ্গত, প্রশাসনের এক আধিকারিক বলেন, আগের মতো আবেদন গ্রহণ করে পদক্ষেপ করবে।

You might also like!