Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

kolkata

3 weeks ago

Fire Update: লালবাজারের কাছে গুদামে অগ্নিকাণ্ড, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

Lalbazar fire incident
Lalbazar fire incident

 

কলকাতা, ১৫ নভেম্বর : ফের অগ্নিকাণ্ড কলকাতায়। শনিবার ভোরে আগুন লাগে লালবাজারের কাছে ২৬, এজরা স্ট্রিটের একটি ইলেকট্রনিক্স গুদামে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের অন্তত ২০টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।

পশ্চিমবঙ্গ অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবার ডিজি রণবীর কুমার বলেন, "পরিস্থিতি কমবেশি নিয়ন্ত্রণে আছে। আগুন নিয়ন্ত্রণে আছে। যেহেতু ভেতরে বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে, তাই ধোঁয়া প্রচুর ছিল। ৯টি জেট-সহ ২০টি দমকলের ইঞ্জিন এখানে কাজ করছে। এখানে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।”

শনিবার ভোর ৫টা নাগাদ গুদামে আগুন লেগে যায়। বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং প্রচুর বৈদ্যুতিক তার ছিল গুদামে। মজুত করা ছিল অনেক দাহ্য পদার্থ। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। কী ভাবে এই আগুল লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে বৈদ্যুতিন সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

You might also like!