Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

6 months ago

Fire at Chandni Chowk: ফের আগুন কলকাতায়, চাঁদনি চকে সিইএসসির অফিসের ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ড

Chandni Chowk Fire
Chandni Chowk Fire

 

কলকাতা, ৯ নভেম্বর : ফের কলকাতায় অগ্নিকাণ্ড! রবিবাসরীয় সকালে চাঁদনি চক এলাকার সিএসসি অফিসের এক ট্রান্সফর্মারে আগুন লাগে। সেই আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। রবিবার সকাল ৭.১০ মিনিট নাগাদ ওই ট্রান্সফর্মারে আচমকা আগুন ধরে যায়। তার পরেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী ভাবে ওই ট্রান্সফর্মারে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। না হলে বড়সড় বিপদ ঘটতে পারত।

You might also like!