Breaking News
 
Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা

 

kolkata

6 days ago

Dilip Ghosh: ভোট হবে, হারবেও, শুধু চেঁচামেচিই সার হবে, দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

নিউটাউন, ৩ অক্টোবর : আসন্ন ভোট এবং নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের ধারাবাহিক আক্রমণের কড়া জবাব দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্ৰী দিলীপ ঘোষ। শনিবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিরোধীদের হাতে কোনও বাস্তব ইস্যু নেই; ভোটে পরাজয় নিশ্চিত জেনেই তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করে কেবল সংবাদমাধ্যমের নজর কাড়তে চাইছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করার বিষয়ে বিরোধীদের কড়া সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, "ভোট হবে, ফলও বেরোবে এবং ওরা হারবেও। আর শুধু বাইরে দাঁড়িয়ে চেঁচামেচি করতে থাকবে। জ্ঞানেশ কুমার একটি সাংবিধানিক পদে রয়েছেন, তাঁকে সরানোর হিম্মত কারও নেই। এত কথা না বলে জনগণের কাছে যান, নির্বাচনের প্রস্তুতি নিন। তা না হলে আগের নির্বাচনের মতোই ফের একই ফলাফল ভোগ করতে হবে।"

বিরোধী ‘ইন্ডি’ জোটকে তীব্র কটাক্ষ করে তিনি আরও বলেন, "দেশের একাধিক রাজ্যে নির্বাচন আসছে, আর ঠিক তার আগেই কোত্থেকে যেন উদয় হয় এই 'ইন্ডি' জোট। বাংলায় পুরনিগম নির্বাচন রয়েছে, তাই ওদের একটা ইস্যু দরকার। অথচ দেশ বা বাংলা—কোথাও ওদের কাছে কোনো বাস্তব রাজনৈতিক ইস্যু নেই। স্রেফ সংবাদমাধ্যমের আলোয় ভেসে থাকার জন্যই ওরা এমন ভিত্তিহীন ও অর্থহীন মন্তব্য করে চলেছে, এর বাইরে আর কিছুই নয়।"

You might also like!