Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

ED Raids in Kolkata: কলকাতার একাধিক জায়গায় হানা ইডি-র

ED Raids in Kolkata
ED Raids in Kolkata

 

কলকাতা, ২৮ মার্চ : ভোটের মুখে ফের ইডি হানা কলকাতায়। শনিবার সকালে জওহরলাল নেহেরু রোডে একটি সংস্থার দফতরে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জমি সংক্রান্ত দুর্নীতি মামলার প্রেক্ষিতেই এই অভিযান বলে জানা গিয়েছে। কোনও প্রকল্প করার নাম করে জমি নিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, বেআইনি ভাবে অনেক জমি দখল করেছে ওই সংস্থা। নির্দিষ্ট কিছু প্রকল্পের নাম করে সাধারণ মানুষকে ঠকানো হয়েছে, তাঁদের জমি নিয়ে নেওয়া হয়েছে। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সংস্থার বিরুদ্ধে এই সংক্রান্ত একাধিক এফআইআর দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। সংস্থার নথিপত্র, জমির দলিল এবং আর্থিক লেনদেনের হিসাব খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রে জানা গেছে। এছাড়াও, এ দিন সকালে ইডি-র আধিকারিকরা বালিগঞ্জের একটি আবাসনে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…