kolkata

1 week ago

weather forecast : শুক্রবারে দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

weather forecast
weather forecast

 

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : ফেব্রুয়ারির শেষপ্রান্তে দাঁড়িয়ে রাজ্যজুড়ে বাড়ছে গ্রীষ্মের দাপট। সপ্তাহের শুরুতে কয়েক ঘণ্টার হালকা বৃষ্টি যদিও কিছুটা স্বস্তি এনে দিয়েছিল, কিন্তু তার প্রভাব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভ্যাপসা গরম ও আর্দ্রতার জেরে ফের নাজেহাল উত্তর ও দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন কোনও বড় পরিবর্তন নেই রাজ্যের আকাশে।

শুক্রবারে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। শনিবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। কিন্তু রবিবার থেকেই রাজ্যের বেশিরভাগ জায়গায় পারদ বাড়বে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রায় এই বৃদ্ধি সবচেয়ে বেশি অনুভূত হবে।

উত্তরবঙ্গেও শুক্রবার শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আগামী দুই-তিন দিনে আবহাওয়ার তেমন পরিবর্তন দেখা যাবে না। তবে পরবর্তী সময়ে সেখানেও তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহবিদরা। ফলে পাহাড়ে শীতের ছোঁয়া সামান্য বজায় থাকলেও সমতলে বাড়বে গরম।

You might also like!