Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

kolkata

1 week ago

SIR : এসআইআর, ‘রাজ্যে বঞ্ছিত’ আমলাকে কেন্দ্র নিয়োগ করল বিশেষ পর্যবেক্ষককে

SIR  (symbolic picture)
SIR (symbolic picture)

 

কলকাতা, ২৯ নভেম্বর  : ১২ জন ইলেক্টোরাল রোল অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। রয়েছেন একজন বিশেষ পর্যবেক্ষক। সুব্রত গুপ্ত নামে সম্প্রতি কেন্দ্রীয় সচিবের দায়িত্ব অবসর নেওয়া ওই আমলা শনিবার ভিডিও কনফারেন্স করেন ডিএম-দের সঙ্গে। তার আগে ১২ জন পর্যবেক্ষককে নিয়ে বেঙ্গল চেম্বারে বৈঠক শুরু করেন তিনি। সঙ্গে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সুব্রত গুপ্ত দীর্ঘকাল পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। আমলামহলের খবর, ‘রাজ্যে বঞ্ছিত’ আমলা হিসাবে বিশেষভাবে চিহ্ণিত হওয়ায় রাজ্যের মুখ্যসচিব হতে পারেননি। অবসরের বছরখানেক আগে তাঁর আবেদনে রাজ্য সরকার সায় দেওয়ায় তিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় পরিষেবায় যোগ দেন।

পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা আবেদনপত্র দেওয়া প্রায় শেষ করে এনেছেন। ভোটার তালিকার নিবিড় সংশোধন পুরোদমে চলছে। এই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে জাতীয় নির্বাচন কমিশন এবার পশ্চিমবঙ্গের জন্য একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল। পশ্চিমবঙ্গ ক্যাডারের (১৯৯০ ব্যাচ) অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি নির্দেশ জারি করে তাতে তাঁর দায়িত্ব, ক্ষমতা এবং কাজের পরিসর ও পরিধি বিস্তারিতভাবে জানানো হয়েছে।

You might also like!