kolkata

2 weeks ago

Dakshineswar Train Problem: দক্ষিণেশ্বর স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ভোগান্তি যাত্রীদের

Disruption at Dakshineswar station due to snapped overhead wire
Disruption at Dakshineswar station due to snapped overhead wire

 

কলকাতা, ৩০ জুলাই : দক্ষিণেশ্বর স্টেশনের ডাউন লাইনে একটি ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। বুধবার রাতে এই ঘটনায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকট শব্দের সঙ্গে আগুনের ফুলকি বের হতে থাকে, যার ফলে প্ল্যাটফর্ম ও আশপাশে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে।

ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে রেলের আধিকারিক ও প্রযুক্তিবিদরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মেরামতের কাজ শুরু করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট ট্র্যাকের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

প্রাথমিকভাবে এই ঘটনায় কোনও যাত্রী বা রেল কর্মচারীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। রেল প্রশাসন ওভারহেড তার ছেঁড়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। আধিকারিকদের বক্তব্য, ভবিষ্যতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

You might also like!