kolkata

3 weeks ago

CM Suvendu Adhikari: সবুজ স্বাধীনতা কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

CM Suvendu Adhikari launches the 'Green Freedom' programme.
CM Suvendu Adhikari launches the 'Green Freedom' programme.

 

কলকাতা, ১৮ আগস্ট : পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মঙ্গলবার সবুজ স্বাধীনতা কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “একটি গাছ মায়ের নামে” ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে একই দিনে রাজ্যজুড়ে ৫০ লক্ষ চারাগাছ রোপণের মাধ্যমে “সবুজ স্বাধীনতা” কর্মসূচির শুভ সূচনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের শহর থেকে গ্রাম সর্বত্র সবুজায়ন আরও সুদৃঢ় করার লক্ষ্যে শুরু হবে চারাগাছ রোপণ কর্মসূচি। এই মহতী উদ্যোগে সামিল হওয়ার আন্তরিক আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী আরও লেখেন, আসুন স্বাধীনতার এই অমৃতকালে প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা পালন করি।

You might also like!