Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

kolkata

1 year ago

QR CODE payment facilities:শিয়ালদহ ডিভিশনের রিজার্ভেশন কাউন্টারে কিউআর কোডে কেনা যাবে টিকিট

Catching a train at Sealdah gets smarter with QR code scanning
Catching a train at Sealdah gets smarter with QR code scanning

 

কলকাতা, ৪ আগস্ট : যাত্রীদের সুবিধার্থে এবং ক্যাশলেস লেনদেন প্রচারের লক্ষ্যে শিয়ালদহ ডিভিশন তাদের সমস্ত রিজার্ভেশন কাউন্টারে কিউআর কোড ডিভাইসের মাধ্যমে অনলাইন ইউপিআই পেমেন্ট সুবিধা চালু করেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই সুবিধা প্রদান করা হচ্ছে।

শিয়ালদহ ডিভিশনের ৯০টি প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম কাউন্টারে যাত্রীরা এখন ডায়নামিক্যালি জেনারেটেড কিউআর কোড ব্যবহার করে নিরাপদ ও ত্বরিত পেমেন্ট করতে পারবেন। এই নতুন সুবিধা ক্যাশলেস বুকিং অভিজ্ঞতাকে আরও সহজ ও নিরাপদ করবে।

আসন্ন সপ্তাহে এই কিউআর কোড পেমেন্ট সুবিধা সমস্ত অনারক্ষিত বা আনরিজার্ভড টিকেটিং সিস্টেম কাউন্টারে প্রসারিত করা হবে। এই উদ্যোগটি যাত্রীদের টিকিট কেনার প্রক্রিয়া আরও সুবিধাজনক করতে সাহায্য করবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

You might also like!