Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

kolkata

1 week ago

Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তৃণমূলের সঙ্গে ‘চুক্তিবদ্ধ’ ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানকে কেন্দ্র করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ইডি তার দলের আইটি সেল ও ভোটের রণকৌশল চুরি করেছে। এই ঘটনার প্রতিবাদে তিনি প্রতিটি ব্লক ও ওয়ার্ডে বিকেল ৪টায় মিছিলের ডাক দিয়েছেন। 

মুখ্যমন্ত্রী বলেন, “এই ঘটনায় বিকেলে ব্লকে, ওয়ার্ডে প্রতিবাদ মিছিল হবে। যাঁরা এসআইআরের কাজ করছেন (বিএলএরা) তাঁরা ছাড়া সবাই মিছিলে যোগ দেবে। তৃণমূলের উপর বিজেপির এই আক্রমণ, বিজেপির লুট, ডাকাতির বিরুদ্ধে মিছিল করা হবে।” তাঁর আরও হুঙ্কার, “যদি ক্ষমতা থাকে সামনাসামনি লড়াই করুক। ভোটার নাম বাদ দিয়ে, ডেটা চুরি করে, বাংলার মানুষের উপর অত্যাচার করে তোমরা টিকে থাকবে বলে ভেবে থাকো, তাহলে জেনে রাখো বাংলা অশান্ত হলে, পুরো দেশ অশান্ত হয়ে উঠবে।” এদিকে সল্টলেকের দপ্তরে প্রতীক জৈন না পৌঁছনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আই-প্যাকের অফিসেই থাকবেন বলে জানিয়েছেন।  

তিনি আরও দাবি করেন,  “ফরেনসিককে ব্যবহার করে ল্যাপটপ থেকে দলের নথি, রণকৌশল চুরি করা হয়েছে। এটা ক্রাইম।” তিনি স্পষ্ট করেছেন, নথি চুরির অভিযোগে ইডির বিরুদ্ধে এফআইআর দাখিল করা হবে। 

You might also like!