Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

1 week ago

Kolkata Fire Incident: শহরে ফের ভয়াবহ আগুন, ভস্মীভূত নাজিরাবাদ রোডের মোমো কারখানা

Fire at Momo Factory
Fire at Momo Factory

 

কলকাতা, ২৬ জানুয়ারি : শহরে ফের অগ্নিকাণ্ড। একটি মোমো কারখানায় বিধ্বংসী আগুন লাগে সোমবার ভোররাতে। জানা গিয়েছে, আনন্দপুরের রুবি আরবানার পিছনে একটি নামী সংস্থার মোমো প্রস্তুতকারক সংস্থার কারখানায় আগুন লাগে। নিমেষেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও কিছুটা সময় লাগতে পারে বলেই খবর।

জানা গিয়েছে, সোমবার ভোররাত নাগাদ রুবির পিছন দিকে, নাজিরাবাদ রোডের একটি মোমো তৈরির কারখানায় আগুন লাগে। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। আগুন ক্রমে ছড়িয়ে পড়তে থাকে। দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ইলেকট্রিক লাইন বা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ওই মোমো কারখানার পাশেই কেক তৈরির কারখানাও রয়েছে। রাত তিনটের সময় আগুন লাগায়, সেই সময় অধিকাংশ কারখানা বন্ধ ছিল। যেহেতু এই কারখানাগুলির ভিতরে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল, তাই সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয়ে যায় কারখানার অনেকটা।

You might also like!