Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

International

3 weeks ago

Meghna launch collision: বাংলাদেশে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪

Meghna launch collision
Meghna launch collision

 

ঢাকা, ২৬ ডিসেম্বর : বাংলাদেশের মেঘনা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনার সাক্ষী থাকল হাইমচর ও হরিণা এলাকা। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ দুই যাত্রিবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়| পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের সংখ্যা ৪। এই ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী, যাঁদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া লঞ্চ দুটির মধ্যে একটি ছিল ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ এবং অন্যটি ভোলা থেকে ঢাকার সদরঘাটের দিকে আসা এমভি জাকির সম্রাট-৩। গভীর রাতে মাঝনদীতে এই সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তের পর প্রশাসনের অনুমান, নদীর বুকে থাকা ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় চালকরা একে অপরকে দেখতে পাননি, যা এই মর্মান্তিক পরিণতির মূল কারণ।

You might also like!