Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

International

8 months ago

Donald Trump Xi Jinping Meeting: ৬ বছরে প্রথমবার মুখোমুখি বৈঠকে ট্রাম্প-জিনপিং, নজর বিশ্বের

Donald Trump Xi Jinping Meeting
Donald Trump Xi Jinping Meeting

 

বুসান, ৩০ অক্টোবর : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিং দক্ষিণ কোরিয়ার বুসানে বৃহস্পতিবার বৈঠকে বসছেন। দীর্ঘ ৬ বছর পর ফের একবার মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটাই ট্রাম্পের সঙ্গে শি'র প্রথম সাক্ষাৎ। দুই পক্ষের শীর্ষ কূটনীতিকরা আগেই জানান, দুই দেশের নানা মতপার্থক্য মেটাতে একটি প্রাথমিক কাঠামো তৈরি হয়েছে। বৈঠকের আগে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ট্রাম্প বলেন, এই আলোচনার ফল ভাল হবে গোটা বিশ্বের জন্য। দ্বিপাক্ষিক বৈঠকের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প এও বলেন, তিনি শি'-র সঙ্গে 'খুব সফল বৈঠক' আশা করছেন। তিনি আরও বলেন যে উভয় পক্ষের সবসময়ই ভালো সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, দুই নেতার শেষ দেখা হয়েছিল ২০১৯ সালে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে ক্ষমতায় আসার পরে এইবারই প্রথম চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প।

You might also like!