Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

International

6 months ago

Earthquake Hits Turkey: তীব্র ভূকম্পন তুরস্কে, ভাঙলো একাধিক বাড়ি

6.1 Magnitude Earthquake Hits Turkey
6.1 Magnitude Earthquake Hits Turkey

 

আঙ্কারা, ২৮ অক্টোবর : তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। সোমবার মধ্যরাতে সিনদিরগি শহরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। তিন মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প হলো তুরস্কে। প্রবল কম্পনে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে প্রাথমিক ভাবে হতাহতের কোনও খবর মেলেনি।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপক বিষয়ক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূমি থেকে ৫.৯৯ কিলোমিটার গভীরে। বালিকেসরি প্রদেশের সিনদিরগি শহরের পাশাপাশি তুরস্কের অর্থনৈতিক রাজধানী হিসাবে খ্যাত ইস্তানবুল এবং পর্যটন শহর ইজমিরেও কম্পন অনুভূত হয়। আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন।

You might also like!