Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

International

2 weeks ago

Hong Kong fire: এখনও আগুন জ্বলছে হংকং-এর বহুতলে, নিখোঁজ অন্তত ৩০০ জন

HK high-rise fire kills at least 44, still burning
HK high-rise fire kills at least 44, still burning

 

হংকং, ২৭ নভেম্বর : বৃহস্পতিবার সকালেও নেভেনি হংকং-এর বহুতলের আগুন। বুধবার হংকংয়ের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অগ্নিকাণ্ডে ৪৪ জনের মৃত্যু হয় এবং ৩০০ জন এখনও নিখোঁজ রয়েছেন। পুলিশের মতে, রক্ষণাবেক্ষণের সময় ব্যবহৃত অনিরাপদ ভারা এবং ফোমযুক্ত উপকরণের কারণে আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে।

আবাসনগুলির ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহজনক তিন জনকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। দমকলের ১২৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, তা এখনও পুরোপুরি নেভেনি। বৃহস্পতিবার সকালেই বহুতলে আগুন জ্বলার পাশাপাশি ধোঁয়া বেরোতে দেখা যায়।

You might also like!