Breaking News
 
PM Modi 25 Years: ২৫ বছরের সফর থেকে ২০৪৭-এর স্বপ্ন, ‘উই উইল ডু ইট’ স্লোগানে নতুন ভারতের রূপরেখা মোদির Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা

 

International

2 weeks ago

Bangladesh Blast: বাংলাদেশের সাভারে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন, মৃত্যু ৭ জনের

Bangladesh gas cylinder blast
Bangladesh gas cylinder blast

 

ঢাকা, ২১ সেপ্টেম্বর : বাংলাদেশের সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নজরুল নামে আরও একজন মারা যান। এ ছাড়াও ঘটনার পরপরই জয়নব বেগম নামে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া যায়। সবমিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি কাভার্ড ভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে সেখান থেকে আগুন আশপাশে থাকা আরও ৬-৭টি গাড়িতে ছড়িয়ে পড়ে।

You might also like!