Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

International

2 weeks ago

Venezuela Crisis: আমেরিকার হামলার পরে স্তব্ধ কারাকাস, শুনশান রাস্তাঘাট

Venezuelan Patriot Shows Support for Maduro
Venezuelan Patriot Shows Support for Maduro

 

কারাকাস, ৪ জানুয়ারি : স্তব্ধ ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। রবিবার সকালে শুনশান রাস্তাঘাট। কার্যত ঘরবন্দি হয়ে রয়েছেন সাধারণ মানুষ। খুব প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বেরচ্ছেন না। রাজধানীর বেশ কিছু এলাকায় এখনও ক্ষয়ক্ষতির চিহ্ন রয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে নিয়ে এসেছে আমেরিকান সেনা। তার পরেই ভেনেজুয়েলায় বিনামূল্যে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা করলেন ইলন মাস্ক। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই সুযোগ মিলবে।

এদিকে, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেসকে আপাতত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করল সে দেশের আদালত। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। ক্ষমতা পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন ডেলসি। অবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীর মুক্তির দাবি জানিয়েছেন। মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে শনিবার অপরহণ করেছে মার্কিন বাহিনী। ভেনেজুয়েলায় ঢুকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তাঁদের রাখা হয়েছে নিউ ইয়র্কের ডিটেনশন ক্যাম্পে।

You might also like!