Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

International

7 months ago

Pakistan:পাকিস্তানে ঘটে গেল রক্তক্ষয়, বিমান হামলায় প্রাণ হারালেন ৩০ নাগরিক

Bloodshed in Pakistan, 30 civilians killed in airstrike
Bloodshed in Pakistan, 30 civilians killed in airstrike

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : নিজের দেশেই বিমান হামলা চালাল পাক সেনা! খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক গ্রামে জঙ্গি দমন অভিযানের নামে বোমা ফেলে শাহবাজ শরিফের সেনারা, এতে মৃত্যু হয় ৩০ সাধারণ নাগরিকের, যার মধ্যে নারী ও শিশু অন্তর্ভুক্ত।

স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, রবিবার রাত ২টো নাগাদ পাকিস্তানি বিমান বাহিনীর ফাইটার জেট ৮টি এলএস-৬ বোমা ফেলে খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরহা উপত্যকার মাত্রে দারা গ্রামে। মুহূর্তে ধ্বংস্তূপে পরিণত হয় গোটা এলাকা। ‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’ জঙ্গিদের খতম করার উদ্দেশে বোমা ফেলা হয়েছিল, যদিও শিশু ও মহিলা-সহ ৩০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলেই প্রত্যক্ষদর্শীদের দাবি। আহত হয়েছেন অনেকে।

You might also like!