Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

International

2 weeks ago

Spain train crash: ফের ট্রেন দুর্ঘটনা স্পেনে, মৃত চালক, আহত ৩৭ যাত্রী

Second Rail Disaster in Spain
Second Rail Disaster in Spain

 

বার্সেলোনা, ২১ জানুয়ারি : রবিবারের পরে স্পেনে মঙ্গলবার রাতে ফের ট্রেন দুর্ঘটনা। এ বার বার্সেলোনায় লাইনচ্যুত পাসেঞ্জার ট্রেন। দুর্ঘটনায় ট্রেনের চালক মারা গিয়েছেন। আহত হয়েছেন ৩৭ জন যাত্রী। সূত্রের খবর, মঙ্গলবার রাত ১০টা নাগাদ প্রবল বৃষ্টিতে রেল লাইনের ধারে থাকা একটি পাঁচিল ধসে ট্র্যাকের উপর পড়ে যায়। তার জেরেই লাইনচ্যুত হয় ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একাধিক অ্যাম্বুল্যান্স ও দমকলের ইঞ্জিন। আহতদের বেশির ভাগই প্রথম দিকের কামরায় ছিলেন। উল্লেখ্য, রবিবার স্পেনের আদামুজ অঞ্চলে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন প্রায় ২০০ জনেরও বেশি যাত্রী।

You might also like!