Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

International

8 months ago

Hong Kong airport : রানওয়ে থেকে পিছলে সমুদ্রে বিমান, হংকং বিমানবন্দরে দুর্ঘটনা

Hong Kong airport (symbolic picture)
Hong Kong airport (symbolic picture)

 

হংকং, ২০ অক্টোবর : সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ভোর ৩টে ৫০ মিনিটে অবতরণের সময়ে রানওয়ে থেকে পিছলে সমুদ্রে পড়ে যায় একটি বিমান। সমুদ্রে পড়ার আগে একটি গাড়িতে ধাক্কা মারে বিমানটি। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিমানটি যাত্রিবাহী না হওয়ায় এড়ানো গিয়েছে আরও বড় বিপদ।

সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৩টে ৫০ মিনিটে অবতরণের কথা ছিল দুবাই ফেরত এমিরেটস এয়ারলাইন্সের পণ্যবাহী বিমানটির। ভিতরে পাইলট-সহ চার জন বিমানকর্মী ছিলেন। সমুদ্র থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, ভোরে আবহাওয়া কিছুটা প্রতিকূল ছিল। বিমানটি সঠিকভাবে অবতরণ করতে পারেনি। রানওয়েতে পিছলে যাওয়ায় বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট। বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়। গাড়িটি নিয়েই বিমান সমুদ্রে পড়ে। গাড়িতে থাকা দু’জনের মৃত্যু হয়েছে। হংকং পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত এক জন বিমানবন্দরের কর্মী ছিলেন। অন্য জনের পরিচয় জানার চেষ্টা চলছে।

You might also like!