Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Horoscope

5 months ago

Saturn Effects: শনির প্রভাবে দুর্ভোগ? শনিবার বড়ঠাকুরের আশীর্বাদ পেতে অবশ্যই করুন এই কাজ

Saturn Effects:
Saturn Effects:

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলের দেবতা বলা হয়। মানুষের ভালো-মন্দ কর্ম অনুযায়ী তিনি ফল দেন। তবে কুণ্ডলীতে শনি প্রতিকূল অবস্থানে থাকলে সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাবে বা তার তীর্যক দৃষ্টিতে জীবনে বাধা, বিলম্ব ও মানসিক চাপ সৃষ্টি হতে পারে। এই প্রভাব শান্ত করতে শনিবার কিছু বিশেষ প্রতিকার পালন করা শুভ বলে মানা হয়।

শনিবার কী করলে শনির প্রকোপ কমে?

শনিপুজো

শনিবার শনিদেবের পুজো করা অত্যন্ত ফলদায়ক। ভোরে স্নান করে পরিষ্কার কালো বা নীল বস্ত্র পরে শনি মন্দিরে যান। শনির মূর্তির সামনে প্রদীপ জ্বালান। সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালালে শনির কৃপা লাভ হয় বলে বিশ্বাস। সঙ্গে ‘ওঁ শং শনৈশ্চরায় নমঃ’ মন্ত্র জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়।

দানের গুরুত্ব

দান-ধ্যান শনিবারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিকার। কালো তিল, কালো ছোলা, লোহা, কম্বল, জুতো বা সর্ষের তেল দান করা শুভ বলে ধরা হয়। বিশেষ করে দরিদ্র, শ্রমজীবী মানুষ বা প্রতিবন্ধীদের দান করলে শনিদেব সন্তুষ্ট হন। এতে কর্মক্ষেত্রে বাধা কমে এবং আর্থিক স্থিতি ধীরে ধীরে উন্নত হয়।

উপোসের গুরুত্ব

শনিবার উপোস বা সংযম পালন করাও শুভ। অনেকেই এই দিনে একবেলা আহার করেন বা নিরামিষ খাদ্য গ্রহণ করেন। মদ্যপান, মিথ্যাচার ও অন্যায় কাজ এড়িয়ে চললে শনির অশুভ প্রভাব কমে। কারণ শনি দেবতা ন্যায় ও শৃঙ্খলার প্রতীক।


You might also like!