Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Game

3 weeks ago

World Cup Qualifiers: বিশ্বকাপ বাছাই, জয় দিয়ে বাছাইপর্ব শেষ ফ্রান্সের, কেইনের জোড়া গোল দিয়ে বাছাই পর্ব শেষ ইংল্যান্ডেরও

England captain Harry Kane
England captain Harry Kane

 

প্যারিস, ১৭ নভেম্বর : ম্যাচের শুরুতেই গোল হজমের ধাক্কা। গোল খেয়ে ঘুরে দাঁড়াল ফ্রান্স। পেল জয়। এই দারুণ জয়ে অপরাজিত থেকে বিশ্বকাপ বাছাই শেষ করল দিদিয়ে দেশমের দল। আজারবাইজানকে রবিবার তাদেরই মাঠে ৩-১ গোলে হারাল ২০১৮ সালের বিশ্বকাপ জয়ীরা। গত রাউন্ডে ইউক্রেনের বিপক্ষে জয়ের পর ফরাসিদের কাছে এই ম্যাচ ছিল নিয়মরক্ষার। চোট নিয়ে আগেই দল ছেড়ে গেছেন কিলিয়ান এমবাপে। এছাড়া ম্যাচের শুরুর একাদশের বাকি ১০টি পজিশনেও বদল এনেছিলেন কোচ দেশম।

ফ্রান্সের হয়ে গোলগুলি করেন মোনাকোর মিডফিল্ডার আকলিউচে, জ্যঁ ফিলিপ মাতেতা ও শেষের গোলটি ছিল আত্মঘাতী। আজারবাইজানের হয়ে এক মাত্র গোলটি করেন রেনাত। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে ফ্রান্স। একই সময়ে শুরু আরেক ম্যাচে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইউক্রেন। এতে ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে প্লে-অফ নিশ্চিত করেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।

এদিকে, ইংল্যান্ডের টানা অষ্টম জয়, কেইনের জোড়া গোল। গত মাসেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল ইংল্যান্ড। তাদের জয়ের ধারা ধরে রাখল শেষ রাউন্ডে আলবেনিয়াকে হারিয়ে। প্রতিপক্ষের মাঠে এদিন ২-০ গোলে জিতেছে ইংল্যান্ড। দুটি গোলই করেছেন হ্যারি কেইন। চলতি মরসুমে অবিশ্বাস্য ছন্দে আছেন কেইন। এবারের বাছাইয়ে আট ম্যাচে তার গোল হলো আটটি। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে তার মোট গোল হলো ৭৮টি। আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের সেরা ইংল্যান্ড। ১৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ আলবেনিয়া খেলবে প্লে অফে।

You might also like!