Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Game

3 weeks ago

Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিঃসন্দেহে বিশ্ব ফুটবলের একজন কিংবদন্তী। পৃথিবীর কোণে কোণে তাঁর কোটি কোটি সমর্থক রয়েছে। তবে এই অনুরাগীদের তালিকায় যে ব্যারন ট্রাম্পও আছেন, সেই তথ্যটি অনেকেরই অজানা ছিল। নাম শুনেই বোঝা যায় এই ১৯ বছর বয়সী তরুণটি আর কেউ নন। ঠিক ধরেছেন। ব্যারন হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট্ট পুত্র। রোনাল্ডোর সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আবিষ্কার করলেন যে, তাঁর পুত্র এই পর্তুগিজ তারকাকে ‘খুবই পছন্দ করেন’।

হোয়াইট হাউসে এক আকর্ষণীয় ডিনার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত ছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। সেখানে চমকের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে পাঁচবারের ব্যালন ডি’অর ফুটবল তারকা এই অনুষ্ঠানে হাজির হতেই অনেকে চমকে ওঠেন। রোনাল্ডো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলেন। বলা যায়, সৌদির ফুটবল বিপণনের প্রধানতম মুখ রোনাল্ডো। সৌদির যুবরাজের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথাও অজানা নয়।

মনে করা হচ্ছে, সেই সূত্রেই হোয়াইট হাউসে আমন্ত্রিত রোনাল্ডো। সেখানে ‘বিরাট ভক্ত’ ব্যারনের সঙ্গে সাক্ষাৎ হল তাঁর। ট্রাম্প নিজেই পুত্রের রোনাল্ডো-প্রীতির কথা জানালেন। তারপর বলেন, “ব্যারন অবশেষে রোনাল্ডোর সঙ্গে দেখা করতে পেরেছে। আশা করি এবার ব্যারন তার বাবাকে একটু বেশিই সম্মান করবে। কারণ, আমার জন্যই তো রোনাল্ডোর সঙ্গে দেখা করতে পারল। আমি এখানে আসার জন্য দু’জনকেই ধন্যবাদ জানাতে চাই। আমি নিজেও গর্বিত।”

এই অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। রোনাল্ডো ইস্ট রুমের সামনে বসেছিলেন। যা ট্রাম্প ও সৌদির যুবরাজের থেকে বেশি দূরে নয়। এছাড়া এই অনুষ্ঠানে এসেছিলেন অ্যাপলের সিইও টিম কুক, টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রমুখ। উল্লেখ্য, পরের বছরই আমেরিকায় ফুটবল বিশ্বকাপ।

You might also like!