Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Game

3 weeks ago

ODI series: এস্তেহেইজেনের সেঞ্চুরি, নামিবিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

South Africa beats Namibia by 157 runs
South Africa beats Namibia by 157 runs

 

উইন্ডহক(নামিবিয়া), ১২ সেপ্টেম্বর :উইন্ডহকে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ১৫৭ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৩৩৫ রানের পুঁজি গড়ে নামিবিয়াকে ১৭৮ রানে অল আউট করে দিয়েছে তারা। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৯৯ রানে জয় পেয়েছিল প্রোটিয়ারা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। কেরিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে এস্তেহেইজেন করেন ১১৯ রান। প্রথম ম্যাচে সত্তর ছোঁয়া ইনিংস খেলা টনি ডি জর্জি এবার করেন ৭৯ রান। নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস একটি ৬৮ রান করেন। দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ডুয়ান ইয়ানসেন ৩১ রান খরচায় ৪ উইকেট নেন। তিনি মার্কো ইয়ানসেনের যমজ ভাই। কর্বিন বশের ছোট ভাই ইথান ২৭ রান দিয়ে ৩ শিকার ধরেন।

ম্যান অব দা ম্যাচ: কনর এস্তেহেইজেন।

৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

দুই দলের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী রবিবার।

You might also like!